পাষণ্ড ছেলের কান্ড : স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, মাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : ০১/০৪/২০২৪ ০৪:৪২:২৪ AM

ছবি- সংগৃহীত

Share
74

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রী সঙ্গে মায়ের কথা-কাটাকাটির ঘটনায় ছেলের দায়ের কোপে রাবিয়া খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে মো. জাহিদকে (২৫) আটক করা হয়েছে।

রবিবার ৩১ মার্চ দুপুরে পৌর এলাকার মালিরচর সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে নিহত রাবেয়া খাতুন ওই এলাকার মৃত হযরত আলী দানবের স্ত্রী।

এদিকে স্থানীয়রা জানায়, দুপুরে জাহিদের মায়ের সঙ্গে স্ত্রী মিশি আক্তারের কথা-কাটাকাটি হয়। পাশেই জাহিদ দা দিয়ে কাজ করছিলেন। এ সময় বউ ও মায়ের সঙ্গে ঝগড়া দেখে জাহিদ দা দিয়ে তার মাকে মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মারা যান তিনি।

এ বিষয়ে বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ছেলে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / ০১ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-০১ ০৪:৪২:২৪