নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত সার্জেন্ট, কিশোরকে খুঁজছে পুলিশ

  • প্রকাশের সময় : ০১/০৪/২০২৪ ০৪:৪৪:৫৭ AM

ছবি- সংগৃহীত

Share
78

রাজশাহী পবার বায়া বাজারে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে ধাক্কা দিয়ে পালিয়েছে এক কিশোর। এ ঘটনায় আহত হয়েছেন ওই সার্জেন্ট। রবিবার ৩১ মার্চ সকালে বায়া বাজার চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
 
এদিকে আহত পুলিশ সদস্য হলেন মো. ফিরোজ। তিনি রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত। রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মাহমুদুন নবী এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানায়, সকালে পবার বায়া বাজারে সার্জেন্ট ফিরোজ দায়িত্ব পালন করছিলেন। এ সময় এক কিশোর বাইকার তাকে আঘাত করে পালিয়ে যায়। মোটরসাইকেলের আঘাতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে ট্রাফিক ইন্সপেক্টর মাহমুদুন নবী জানান, পালিয়ে যাওয়া বাইকারকে গ্রেফতারে কন্ট্রোল রুমের মাধ্যমে নগরীর সব পয়েন্টে অভিযান শুরু হয়েছে।


সিলেট প্রেস / ০১ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-০১ ০৪:৪৪:৫৭