উপশহরে জুয়ার আসর থেকে পাঁচ যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : ০২/০৪/২০২৪ ০২:২২:৩৮ AM

ছবি- সংগৃহীত

Share
25

সিলেট নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রফতার হয়েছেন পাঁচ যুবক।

রোববার (৩১ মার্চ) রাত সাড়ে দশটার দিকে নগরীর শাহজালাল উপশহরস্থ এইচ ব্লক-৪নং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আবিদ আলী (৪০), ফজলূর রহমান (৩২), মোঃ মনির মিয়া (২১), মাছুম (২৩), মোঃ ইব্রাহিম আলী (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, মহানগর গোয়েন্দা বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে উপশহরস্থ এইচ ব্লক-৪নং রোড এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।


সিলেট প্রেস / ০২ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-০৪-০২ ০২:২২:৩৮