সিলেটে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

  • প্রকাশের সময় : ২০/০৪/২০২৪ ০৫:৩৩:৫২ AM

ছবি-সংগৃহীত

Share
60

সিলেটে চোরাই মোটরসাইকেলসহ মো. সোহেল মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে ৭  আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটায় মহানগরের পীরের বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. সোহেল মিয়া শাহপরাণ থানাধীন এলাকা ৬ নং ওয়ার্ডের মো. কলমদর আলীর ছেলে। 
এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজিখন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাসের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শহীদুল ইসলাম শেখের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এক অভিযানে ওই যুবক চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। 

উদ্ধারকৃত সাদা কালো রংয়ের Yamaha V 3.0 মোটরসাইকেল; এটির ইঞ্জিন নম্বর G3K5E0061946, চেসিস নং- ME1RG521BJ0061058।  

পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শহীদুল ইসলাম শেখ ঘটনার বিষয়ে বাদী হয়ে শাহপরান (রঃ)  থানায় এজাহার দায়ের করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সিলেট প্রেস / ২০ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-২০ ০৫:৩৩:৫২