নগরীতে পুলিশের হাতে তিন জুয়াড়ি আটক

  • প্রকাশের সময় : ২২/০৪/২০২৪ ০৯:০৭:৫১ AM

ছবি-সংগৃহীত

Share
45

নগরীর এয়ারপোর্ট থানাধীন জুয়া খেলার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিন জুয়াড়ি।

শনিবার রাত ১১টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার কলবাখানী চাষনীপীর রোডে ইকবাল মিয়ার গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- এমদাদুল তালুকদার (৩৫), মোঃ মখলিছুর রহমান (৪৫), মোঃ সোহাগ (২৫)।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


সিলেট প্রেস / ২২ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-২২ ০৯:০৭:৫১