সিলেটে দুটি চোরাই পালসার মোটরসাইকেলসহ যুবক আটক

  • প্রকাশের সময় : ২২/০৪/২০২৪ ০৯:১৪:৪১ AM

ছবি-সংগৃহীত

Share
63

সিলেটে ২টি চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে ৭ এপিবিএন।এসময় উদ্ধার করা দুটি চোরাই মোটরসাইকেল।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে বালাগঞ্জ উপজেলার চৌমুহনী কালীবাড়ি বাজার থেকে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক অভিযানে ২টি চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

আটক মোঃ রিয়াদ আহমেদ (২৩) বালাগঞ্জ উপজেলার বারইগ্রাম এলাকার আব্দুল জব্বার আলীর পুত্র।

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে বালাগঞ্জ উপজেলার চৌমুহনী কালীবাড়ি বাজারে অভিযান চালিয়ে ২টি চোরাই মোটরসাইকেলসহ রিয়াদ আহমেদকে আটক করে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী সালেহ আহমদের পুত্র রিপন (২৭) পালিয়ে যায়।

এসময় দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কালো রংয়ের pulsar, 150 সিসি, যার ইঞ্জিন নং-DHGBUC78472, চেসিস নং- MD2DHDHZZUCCX4564 এবং নীল রংয়ের pulsar, 150 সিসি, যার ইঞ্জিন নং-DHGBUC77778, চেসিস নং- D2DHDHZZUCC84395।

এ ঘটনায় এসআই মোঃ শহীদুল ইসলাম শেখ বাদী হয়ে বালাগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।


সিলেট প্রেস / ২২ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-২২ ০৯:১৪:৪১