রাণীশংকৈলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনের জেল

  • প্রকাশের সময় : ২৩/০৪/২০২৪ ০৭:০৯:১৮ AM

ছবি-প্রতিবেদক

Share
37

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে দুই ব্যক্তিকে ১৫ দিনের জেল দিয়েছেন ভাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান তাদের এ সাজা দেন। এবং এ তথ্য নিশ্চিত করেন। 

দণ্ডপ্রাপ্ত দুইব্যক্তি  হলেন- উপজেলার রাঙ্গাটঙ্গী গ্রামের নুর ইসলামের ছেলে আকাশ (৩২) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাসেল (২৪)। তাদেরকে এদিন বিকেলেই জেলা জেলহাজতে পাঠানো হয়েছে মর্মে রাণীশংকৈল থানার ডিউটি অফিসার রোজিনা আকতার জানান।


সিলেট প্রেস / ২৩ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৪-০৪-২৩ ০৭:০৯:১৮