কানাইঘাটে ইউপি সদস্য জয়নাল হত্যাকান্ডের পলাতক আসামী সহ গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : ০৪/০৫/২০২৪ ০৭:১০:৫৬ AM

ছবি-প্রতিবেদক

Share
31

কানাইঘাটে ইউপি সদস্য জয়নাল হত্যাকান্ডের পলাতক আসামী সহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : হারাতৈল (মাঝবড়াই) গ্রামের মৃত তজম্মুল আলী উরফে তজাই মিয়ার পুত্র খলিলুর রহমান খলিল, সোনাতুলারকান্দি গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র সিহাব উদ্দিন ও পাত্রমাটি গ্রামের নুরুল ইসলামের পুত্র রাসেল আহমদ।

জানা যায়, বৃহস্পতিবার রাতে কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে সিলেট শহরে অভিযান চালিয়ে বড়চতুল ইউনিয়নের হারাতৈল মাঝবড়াই গ্রামের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী খলিলকে গ্রেফতার করা হয়।

একই দিন কানাইঘাট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সিহাব উদ্দিন ও রাসেল আহমদকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কানাইঘাট থানার মিডিয়া অফিসার দেবাশীষ শর্ম্মা বলেন, শুক্রবার গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রেস / ০৪ মে ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৫-০৪ ০৭:১০:৫৬