কলবাখানী এলাকা থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৭/০৫/২০২৪ ০৮:৪২:০৮ AM

ছবি-সংগৃহীত

Share
60

সিলেটে নগরীর কলবাখানী এলাকা থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৬ মে) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর  কলবাখানী এলাকার একটি রিক্সার গ্যারেজ থেকে সরাসরি জুয়া খেলা থেকে তাদের গ্রেফতার করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন ইলেক্ট্রি সাপ্লাই এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া, গোয়াইটুলার সিরাজ মিয়ার ছেলে লালন মিয়া,  লোহারপাড়ার আবু মিয়ার ছেলে শাহ আলম, জালালাবাদ এলাকার নজরুলের কলোনির আজিদ নূরের ছেলে জাহাঙ্গীর আলম ও লোহারপাড়ার আরব আলীর ছেলে মো. আকবর হোসেন। 

সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়অধীন।


সিলেট প্রেস / ০৭ মে ২০২৪ /এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-০৫-০৭ ০৮:৪২:০৮