জৈন্তাপুরে ২১ বোতল বিদেশি মদসহ একজন আটক

  • প্রকাশের সময় : ০৭/০৫/২০২৪ ০৮:৪৪:৫৯ AM

ছবি-সংগৃহীত

Share
35

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২১ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম লাদেন (২০)। সে উপজেলার মোকামটিলা এলাকার মৃত বিল্লাল এর পুত্র।

সোমবার (৬ই মে) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলা সাইট্রাস গবেষণা কেন্দ্র এলাকায় অভিযান চালায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম। তিনি জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার পুলিশ পাহারায় তাকে বিজ্ঞআদালতে প্রেরণ করা হয় বলে তিনি জানান।


সিলেট প্রেস / ০৭ মে ২০২৪ /এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৫-০৭ ০৮:৪৪:৫৯