সিলেটে দিনদুপুরে মাইক্রোবাস চালক খুন

  • প্রকাশের সময় : ১২/০৫/২০২৪ ০৮:৪০:২১ AM

ছবি-প্রতীকী

Share
40

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক মাইক্রোবাস চালক খুন হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে এ ঘটনা ঘটে। খুন হওয়া বাচ্চু (৩৫) দত্তরাইল গ্রামের আকদ্দছ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে চাচাতো ভাই রেদওয়ান আহমদ রনির (৩০) দায়ের কোপে গুরুতর আহত হোন বাচ্চু। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি। পুলিশ তদন্ত করছে।


সিলেট প্রেস / ১২ মে ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-০৫-১২ ০৮:৪০:২১