সিলেটে ফেসবুকে প্রেম, অতঃপর অপহরণ করে ধর্ষণ

  • প্রকাশের সময় : ১৭/০৫/২০২৪ ০৫:৪২:২২ AM

ছবি-প্রতীকী

Share
49

ফেসবুকে পরিচয় থেকে প্রেম। এরপর সিলেট থেকে কৌশলে তুলে নিয়ে সাভারে কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাভার থেকে আল আমিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত আল আমিন কুমিল্লা জেলার তিতাস থানার জগৎপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

এজহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে চার-পাঁচ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় আল আমিনের। গত ২ মে বিকেলে আল আমিন সাভার থেকে সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় এসে কিশোরীকে ফোনে ডেকে নেন। এর পর তাকে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যাওয়া হয় সাভারে।

সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন। তিনি বলেন, ‘অভিযুক্ত আল আমিনকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আদালতের মাধ্যমে আল আমিনকে জেলহাজতে পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / ১৭ মে ২০২৪ / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-০৫-১৭ ০৫:৪২:২২