সিলেটে অসামাজিক কার্যকলাপে জড়িত ৬ নারী-পুরুষ আটক

  • প্রকাশের সময় : ২২/০৫/২০২৪ ০৫:৩২:৪৩ AM

ছবি-সংগৃহীত

Share
86

সিলেট নগরীর গোটাটিকর এলাকার একটি বাসা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে  ৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

সিলেটের মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় অবস্থিত জামাল মিয়ার বাসায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার দিবাগত রাত (২২ মে) দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম তাদের আটক করে ।

আটককৃতরা হলেন, বি-বাড়িয়া জেলার শাহজাহানপুর এলাকার ধনু মিয়ার ছেলে মো: সাচ্চু মিয়া(২৪),  সিলেটের বিয়ানীবাজার থানার মৃত সৈদ আলীর ছেলে খলিল মিয়া (৫৮), বি-বাড়িয়া জেলার শাহজাদাপুর এলাকার ফুরুক মিয়ার ছেলে মো. দারা মিয়া পায়েল (২২), কিশোরগঞ্জ জেলার বৌলাই এলাকার মৃত আব্দুল রাজ্জাক ছেলে মো. মাজহারুল ইসলাম (২৯), পঞ্চগড় জেলার ভদেশ্বরী এলাকার মৃত আব্দুল হামিদ মেয়ে রাশেদা আক্তার (২৬) ও সিলেটের মোগলাবাজার থানার রহমত আলীর মেয়ে সুর্বণা আক্তার (২০)।

বিষয়টি নিশ্চিত করেন  সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।


সিলেট প্রেস / ২২ মে ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৫-২২ ০৫:৩২:৪৩