সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তীর শীলংয়ের ৬ জন জুয়াড়িকে আটক করেছে।
শনিবার (২৫ মে) বিকেল ৫ টার দিকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন-এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা বিভাগের একটি বিশেষ টিম লামাবাজার ভিআইপি রোডের খালেদ বশিরের গ্যারেজের সামন থেকে তীর জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে।
আটককৃতরা হলেন মো. মতিউর রহমান (৫৫), তামিম আহমেদ (৩৪), পারভেজ আহমেদ (২৪), মাহফুজুর রহমান (৩৯), মো. ইসলাম উদ্দিন (২৯), মো: আলম মিয়া (৩৫)।
এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ননএফআইআর মামলা রুজু করা হয়েছে।
স্টাফ রিপোর্টার




















