ব্যবসায়ীকে হত্যা চেষ্টা ছিনতাই মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৪/০৬/২০২৪ ০৮:১৬:৫৯ AM

ছবি-সংগৃহীত

Share
32

ব্যবসায়ীকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে মারপিট ও টাকা ছিনতাইয়ের মামলায় আজিজুর রহমান ওরফে আইজুরকে গ্রেফতার করেছে পুলিশ।
আজিজুর সুনামগঞ্জের তাহিরপুরের কামড়াবন্দ গ্রামের আশু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাতে তাহিরপুর থানায় আজিজুর সহ আরো দুই অভিযুক্তকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়। 

মামলার বাদী একই জেলার একই উপজেলার একই গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে হারুন মিয়া।
শুক্রবার দুপুরে গ্রেফতার আজিজুরকে থানা পুলিশ সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। 
এরপুর্বে বৃহস্পতিবার রাতে উপজেলার বাদাঘাট কলেজ রোড থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার ও জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গেল বুধবার (১২ জুন) দিবাগত রাত ৯টার দিকে অভিযুক্ত আজিজুর ও তার কয়েক সহযোগি সংঘবদ্ধ হয়ে বাদাঘাট বাজারে তারই অফিসে জোর পূর্বক ব্যবসায়ী হারুনকে ধরে নিয়ে গিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে বেধরকভাবে মারপিট করে। একই সময়ে নানা হুমকি ধামকি দিয়ে হারুনের পকেটে থাকা ৩২ হাজার টাকা অভিযুক্তরা জোর পূর্বক ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় ওই রাতেই হারুনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

শুক্রবার বিকেলে তাহিরপুর থানার মামলার তদন্তকারি অফিসার এসআই আহমেদুল আরেফিন জানান, ওই মামলায় পলাতক আসামীদেও গ্রেফতাওে পুলিশী অভিযান চলমান রয়েছে।।


সিলেট প্রেস / ১৪ জুন ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-০৬-১৪ ০৮:১৬:৫৯