সিলেটে পাথরবাহী ট্রাকে ২০০ চিনি জব্দ, গ্রে প্তা র ২

  • প্রকাশের সময় : ১৫/০৬/২০২৪ ০৫:৪৮:৪৯ AM

ছবি- সিলেটপ্রেস

Share
64

সিলেটে ট্রাকে থাকা পাথরের মধ্য থেকে ২০০ বস্তা চিনি জব্দ করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। একই সঙ্গে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে সুরমা গেট বাইপাস এলাকায় সিলেট-তামাবিল মহাসড়ক থেকে এসব চিনি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজশাহী জেলার বেলপুকুরিয়া এলাকার দুরুল হুদার ছেলে মো. সালাউদ্দিন (২৮), একই জেলার বহরমপুর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. মহাসিন (২৪)।


পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সুরমা গেটসংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে একটি মালবাহী ট্রাক থামিয়ে তল্লাশি করে। ওই সময় পাথরের নিচে ত্রিপল দিয়ে মোড়ানো ভারতীয় ২০০ বস্তা চিনি জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাকের দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়। জব্দ চিনির আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৭৬ হাজার টাকা। এ বিষয়ে একটি মামলাও হয়েছে। 

শাহপরাণ (রহ.) থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, ‘চিনি জব্দের বিষয় থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার দুজন থানা হাজতে রয়েছেন। আজ তাদের কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’


সিলেট প্রেস / ১৫ জুন ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-০৬-১৫ ০৫:৪৮:৪৯