সিলেটের জৈন্তাপুরে বিজিবির অভিযানে ১১ট্রাক ভারতীয় চিনি আটক।
শনিবার (১৫ জুন) সকাল ১০টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মডেল থানা থেকে ২ শত গজের ভিতরে রাস্তার উত্তরপাশে ঘিলাতৈল গ্রামের রাস্তায় অভিযান পরিচালনা করে ১১ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে ১৯ বিজিবির জৈন্তাপুর রাজবাড়ী বিওপি। বিজিবির উপস্থিত টের পেয়ে ট্রাক রেখে চালক ও চোরাকারবারিরা পালিয়ে যায়।
অভিযান ও জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী (পিএসসি)।
সিলেটপ্রেস প্রতিবেদক




















