সিলেটের জকিগঞ্জে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে জকিগঞ্জ-শেওলা সড়কের বিরশ্রী ইউনিয়নের চিরপুর (আদর্শগ্রাম) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার বিরশ্রী ইউনিয়নের বালিগ্রামের মুহিবুর রহমানের ছেলে ফয়ছল আহমদ (২৪)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে এসআই সামসুল হক সুমনসহ পুলিশের একটি টিম জকিগঞ্জ-শেওলা সড়কের বিরশ্রী ইউনিয়নের চিরপুর (আদর্শগ্রাম) এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ টি ভারতীয় ফেনসিডিলসহ ফয়ছলকে গ্রেফতার করা হয়। এসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশন বিহীন GLAMOUR মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় ফয়ছল আহমদ এর মাদক ব্যবসার সহযোগী মো. নবুল হোসেন (৩৭) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সে উপজেলার বীরশ্রী ইউনিয়নের বালিগ্রামের মুহিবুর রহমানের ছেলে।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার মফিদুল হক সজল বলেন, গ্রেফতারকৃত আসামী ফয়ছল কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




















