জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এসএমপি পুলিশ কমিশনারের জিরো টলারেন্স

  • প্রকাশের সময় : ১৭/০৭/২০২৪ ০৬:৪৩:৪৯ AM

জঙ্গি, সন্ত্রাস, মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন এসএমপি কমিশনার মো. জাকির হোসেন খান।

Share
23

জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার মো. জাকির হোসেন খান।

তিনি বলেন, ‘যেখানেই মাদকের আস্তানা বা কোনো খবর পাওয়া যাবে, সেখানে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে পুলিশ। এ ছাড়া কোনো এলাকায় কোনো ব্যক্তির চলাফেরায় সন্দেহজনক কিছু লক্ষ্য করলে বা জঙ্গি মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।’ 

সোমবার (১৫ জুলাই) বিকেলে জালালাবাদ থানাধীন এসএস কনভেনশন হলে জঙ্গি, সন্ত্রাস, মাদকবিরোধী সমাবেশে এই ঘোষণা দেন তিনি।

সোমবার (১৫ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসএমপির এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।

কমিউনিটি পুলিশিং ইউনিট জালালাবাদ থানার উদ্যোগে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান।

এ সময় তিনি আরও বলেন, জঙ্গি, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং নির্মূল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু পুলিশ মাঠে কাজ করলে হবে না, আপনাদের সহযোগিতাও একান্ত প্রয়োজন। যেকোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোনো কাজ সহজ হয়ে যায়। তাই আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।  

সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর), জালালাবাদ ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং ইউনিটের বিভিন্ন পদমর্যাদার প্রতিনিধিরা ও জালালাবাদ থানা এলাকার নাগরিকরা।


সিলেট প্রেস / ১৭ জুলাই ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-০৭-১৭ ০৬:৪৩:৪৯