৪ জেলায় কারফিউ চলবে, অন্যগুলোর সিদ্ধান্ত জেলা প্রশাসনের

  • প্রকাশের সময় : ২৩/০৭/২০২৪ ০৬:৪৯:৫৪ AM

ছবি-সংগৃহীত

Share
84

ঢাকাসহ ৪ জেলায় কারফিউ চলবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাকি জেলাগুলোর সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে এ কথা জানান তিনি।

 

মন্ত্রী বলেন, বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ ছাড়া বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়।


সিলেট প্রেস / ২৩ জুলাই ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৭-২৩ ০৬:৪৯:৫৪