এবার সাবেক আইজিপি ও ডিবিপ্রধানের বিরুদ্ধে মামলার আবেদন বিএনপির

  • প্রকাশের সময় : ১৪/০৮/২০২৪ ১২:৫৪:২১ PM

Share
27

সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে দুটি মামলার আবেদন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিএনপির একটি টিম পল্টন থানায় গেছে মামলা করার জন্য। সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদন করেছেন। বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা-সংক্রান্ত নানার দিক দেখভাল করছেন সালাহ উদ্দিন।


জানা গেছে, চলতি বছরের জুলাইয়ে এবং ২০২২ সালে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট-অস্ত্র উদ্ধারের নাটকসহ হয়রানির অভিযোগে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিএমপির ডিবিপ্রধান হারুন অর রশিদসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়েছে।


সালাহ উদ্দিন খান বলেন, ‘আমিসহ বিএনপির একটি টিম থানায় আছি। আমরা পৃথক দুটি মামলার আবেদন করেছি পল্টন থানায়। থানা পুলিশ কর্তৃপক্ষ ঊর্ধ্বধন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছেন।’


সিলেট প্রেস / ১৩ আগস্ট ২০২৪ইং/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৮-১৪ ১২:৫৪:২১