নাহিদ, রাবেলসহ ১১৮ জনের নাম উল্লেখ করে সিলেটে আরেকটি মামলা

  • প্রকাশের সময় : ২৮/০৮/২০২৪ ০৭:৩৭:৪৫ AM

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

Share
201

সিলেটে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে আরও একটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ছানি হত্যায় এ মমলা হয়।

মামলায় অন্য আসামিরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলসহ ১১৮ জনের নাম উল্লেখ ও ৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
 
জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ, বিজিবি ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন উপজেলার শীলঘাট গ্রামের ছানি আহমদ। এ ঘটনায় থানায় হত্যা মামলা করেন ছানির বাবা কয়ছর আহমদ। 

মামলা বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের।


সিলেট প্রেস / ২৮ আগস্ট ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৮-২৮ ০৭:৩৭:৪৫