শ্রীমঙ্গলে কু খ্যা ত দেহ ব্যবসায়ী আছমা আ ট ক

  • প্রকাশের সময় : ০১/০৯/২০২৪ ০৭:২৪:৫৭ AM

ছবি-প্রতিবেদক

Share
335

শ্রীমঙ্গলে দেহ ব্যবসার অভিযোগে আছমা নামে এক নারীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শনিবার ৩১ আগস্ট বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় কুখ্যাত দেহ ব্যবসায়ী আছমাকে আটক করা হয়। আছমার প্রধান সহকারী যাকে শ্রীমঙ্গলে সবাই আছমার স্বামী হিসেবে ছিনে মৌলভীবাজার পৌর এলাকা সবুজবাগের মোঃ রাজন মিয়া ওরুপে ইয়াবা রাজন (৩১), পিতা: মোঃ আব্দুল সত্তার এবং অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুস সালাম সন্ধায় মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, কুখ্যাত দেহ ব্যবসায়ী আছমাকে পুলিশের হাতে তুলে দিতে আজ বিকেল থেকে আমরা ছাত্রসমাজ তার শ্রীমঙ্গলের সুরভী পাড়ার বাসা ঘেরাও করে রাখি। পরে পুলিশকে খবর দেই। বারবার থানায় যোগাযোগ করার পরও ঘটনাস্থলে পুলিশ আসতে বিলম্ব করে তবে কয়েক ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আব্দুস সালাম আরও জানান, আমরা দেহ ব্যবসায়ী আছমার বাড়িতে ধারালো একাধিক চাকু-চুরি, বিদেশি মদ, ইয়াবা সহ দেশীয় বিভিন্ন অস্ত্র পাই। ছাত্রসমাজকে দেখে সে চিৎকার করে বলে, তাকে পুলিশ বা প্রশাসন কেউ কিচ্ছু করতে পারবে না। আজও পুলিশের গাড়িতে উঠেও আছমা আমাদের হুমকি-ধামকি এবং গালমন্দ করতে থাকে। সে চিৎকার দিয়ে বলতে থাকে আমাকে আটকে রাখার সাহস কারো নেই।

বছরের পর বছর শ্রীমঙ্গল উপজেলায় অনায়সে আছমা এবং মোঃ রাজন মিয়া ওরুপে ইয়াবা রাজন দেহ ব্যবসা করে কিন্তু পুলিশ তাকে মাঝেমধ্যে আটক করে, পরে আবার জেল থেকে জামিনে বের হয়ে আসে। আছমার খুটির জোর কোথায়? আছমাকে যাতে পুলিশ না ছাড়ে এজন্য নিউজের মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে আসার অনুরোধও করেন আব্দুস সালাম।

উল্লেখ যে, আছমার নামে দেহ ব্যবসা, নারী পাচার সহ একাধিক মামলা কোর্টে রয়েছে এবং আছমার প্রধান সহকারী মোঃ রাজন মিয়া ওরুপে ইয়াবা রাজনের নামে মাদক মামলা ৩টি দেহ ব্যবসা ও নারী পাচার মামলা ১টি কোর্টে রয়েছে।

আটকের ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ শনিবার রাত ৮টায় মুঠোফোনে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেহ ব্যবসার অভিযোগে আছমা নামে এক নারীকে বিকেলে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে কোর্টে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি এবং আছমার সহকারীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।


সিলেট প্রেস / ০১ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৯-০১ ০৭:২৪:৫৭