জৈন্তাপুরে বিজিবির বিশেষ অভিযানে ৬৭ টি ভারতীয় মহিষ আটক

  • প্রকাশের সময় : ০৫/০৯/২০২৪ ০৬:৫৪:২১ AM

ছবি-প্রতিবেদক

Share
24

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৬৭ টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি চৌকষ টহল দল ভোর ৪ টায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক টহল টিম সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বিরাইমারা ব্রিজ নামক সীমান্ত এলাকা হতে ৬৭ টি ভারতীয় বড় আকারের মহিষ আটক করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৪ লক্ষ টাকা (এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা)। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি টহল টিমের খবর পেয়ে চোরাকারবারিরা মহিষ ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে বিশেষ অভিযানে কাউকে আটক করা যায়নি। 

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় চোরাচালানের ৬৭ টি বড় আকারের মহিষগুলোর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। মহিষগুলো ৪৮ বিজিবির তামাবিল বিওপির জিম্মায় রাখা হয়েছে। স্থানীয় কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।


সিলেট প্রেস / ০৫ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৯-০৫ ০৬:৫৪:২১