নান্না বিরিয়ানিসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : ১০/০৯/২০২৪ ০৫:০৬:১৭ AM

Share
42

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রঙ ব্যবহার করে আইসক্রিম তৈরি করায় জগন্নাথপুর আইসক্রিম ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর কারণে ঢাকার হাজীর নান্না বিরিয়ানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, ভোক্তার অধিকার নিশ্চিতকরণে বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রেস / ১০ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৯-১০ ০৫:০৬:১৭