দুইদিনে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার চোরাই মালামাল আটক

  • প্রকাশের সময় : ১২/০৯/২০২৪ ০৬:২৭:৩২ AM

Share
31

বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে আড়াই কোটি টাকার অধিক চোরাই মালামাল আটক করা হয়েছে। ১১ ও ১২ সেপ্টেম্বর গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর ও সোনারহাট এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত এলাকায় বিজিবি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে এসন মালামাল আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, উল্লিখিত এলাকাগুলোতে অভিযানে ১৫৫৫২ পিস ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, ১৫ টি ভারতীয় গরু, ৬০০০ কেজি বাংলাদেশি সুপারি, ৬০০০ কেজি বাংলাদেশি রসুন, ৪০০০ কেজি বাংলাদেশি শিং মাছ, বাংলাদেশি একটি ৩ টন ট্রাক, ২ টি ডিআই পিকআপ, ৪ টি মাহিন্দ্র পিকআপ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজারমূল্য ২,৬৮,১৫,৬০০/= (দুই কোটি আটষট্টি লক্ষ পনেরো হাজার ছয়শত টাকা)। তবে চোরাকারবারিরা বিজিবি টহল দলের টের পেয়ে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান বলেন, ‘বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।’


সিলেট প্রেস / ১২ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৪-০৯-১২ ০৬:২৭:৩২