সিলেটে ট্রাকে বালুচাপা দেওয়া দুই কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

  • প্রকাশের সময় : ১৭/০৯/২০২৪ ০৭:১১:৫৩ AM

Share
49

সিলেট অঞ্চলে সীমান্তে চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়নের হাতে ধরা পড়েছে প্রায় দুই কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান। কানাইঘাটের সুরইঘাটে একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে এই ভারতীয় কাপড় জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোরে এ অভিযান পরিচালিত হয়। 

জানা গেছে, ওই স্থান দিয়ে বালুভর্তি একটি ট্রাক যাওয়ার সময় বিজিবির টহলদল ট্রাকটিকে চ্যালেঞ্জ করে থামায়। পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি, থান কাপড় এবং অন্যান্য মালামাল জব্দ করে।

উদ্ধার মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। এসব মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


সিলেট প্রেস / ১৭ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-০৯-১৭ ০৭:১১:৫৩