সিলেটে চাকুরি ছাড়তে পুলিশ কমিশনারের কাছে কনস্টেবলের আবেদন

  • প্রকাশের সময় : ২২/০৯/২০২৪ ০৬:৪৪:০১ AM

Share
279

সিলেটে চাকুরি থেকে অব্যাহতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন দিয়েছেন এক পুলিশ সদস্য। আবেদনে তিনি বিষয় হিসেবে বৈষম্য থেকে মুক্তির জন্য চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন উল্লেখ করেছেন।

ওই কনস্টেবল হচ্ছেন সন্জু চৌধুরী (বিপি-৯৪১৩১৫৫২১৯) শাহপরাণ (রহ.) থানাধীন শাহপরাণ (রহ.) মাজার তদন্তকেন্দ্রে কর্মরত। তিনি চাকুরিক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করে চাকুরি থেকে অব্যাহতি চেয়েছেন।
 
পুলিশ কমিশনারের কাছে লিখা আবেদনে তিনি দাবি করেন, কর্মরত ইউনিটে ডিউটি নিয়ে বৈষম্যমূলকভাবে অতিরিক্ত দায়িত্ব পালন করতে নির্দেশ করা হয়। আইসি এসআই আব্দুল আজিজ সরকারি ইস্যুকৃত মোটর সাইকেলের (রেজি. নং-ঢাকা মেট্রো-হ-১৪-৯০০৮) জন্য বরাদ্দকৃত তেল ও মবিল উত্তোলন করেন। কিন্তু মোটর সাইকেলটি বিগত ৫ মাস ধরে পরিত্যাক্ত অবস্থায় তদন্ত কেন্দ্রেই পড়ে আছে।

সন্জু চৌধুরী দাবি করেন, সরকারি সিয়েরা ডিউটিতে নিয়োজিত সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তিনি পুলিশ লাইন্স হতে রেশন উত্তোলনসহ সাহেববাজারে নিজ বাসায় আসা যাওয়ার জন্য ব্যক্তিগত কাজে সরকারি ডিউটি গাড়ি ব্যবহার করে। আমরা ৬ জন অফিসার ফোর্সসহ সিএনজি গাড়িতে কষ্ট করে ডিউটি পালন করি। এই নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা হলে আইসি বলেন,পাবলিক দিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলা ঢুকাবেন। চাকরি থেকে বাড়িতে পাঠিয়ে দিবেন। এসব উল্লেখ করে হুমকি প্রদর্শন করেন।

সন্জু চৌধুরী অভিযোগ করেন, এসআই আব্দুল আজিজ অনেক মানহানিমূলক কথাবার্তা বলেন। বিভিন্ন সময় তিনি আমাকে দিয়ে চা-নাস্তা আনানোর নির্দেশ দিতেন। তখন আমি অস্বীকৃতি জানালে তিনি আমার উপর ক্ষুব্ধ হন। আমি বৃষ্টিতে ভিজে চা-নাস্তা এনে দিতে হয়েছে।

পরিবারের সদস্য নাকি পুলিশ কনস্টেবল চাকরি করে না। এই নিয়ে অনেক ধরণের মানহানিমূলক কথা বলে। এছাড়া আব্দুল আজিজ সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত স্বার্থে কালাগুল পুলিশ ক্যাম্পে ৮ বছর দায়িত্ব করেছেন। যা তদন্ত হওয়া প্রয়োজন।  

সন্জু চৌধুরী দাবি করেন, আইসি আব্দুল আজিজ তার সাথে চরম বৈষম্যমূলক আচরণ করছেন। যেকোনো ভাবে অন্যায়ভাবে মামলা মোকদ্দমার ফাঁসানোর চেষ্টা চালাচ্ছেন। প্রাণহানির শঙ্কাও রয়েছে বলে দাবি করেন সন্জু।


সিলেট প্রেস / ২২ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৯-২২ ০৬:৪৪:০১