সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান) আফতাব আলী (কালা মিয়া)’কে সিলেট কোতয়ালী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, ।
র্যাব জানায়, এসএমপির দক্ষিন সুরমা থানার একটি নাশকতা মামলায় তিনি পলাতক ছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৯ অক্টোবর রাত সাড়ে ১১টায় পূর্ব দরগা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে দক্ষিন সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















