বন্দরবাজারে দুটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৭ নারী-পুরুষ আ ট ক

  • প্রকাশের সময় : ০৬/০২/২০২৫ ০৮:৪৬:০৫ AM

Share
80

সিলেট নগরীর বন্দরবাজারস্থ দুটি আবাসিক হোটেলে দুইদিনে ২ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ নারী-পুরুষ আটক
করেছে ডিবি পুলিশ।

নগরীর বন্দরবাজার হোটেল মহানগর আবাসিক থেকে ৫ নারী-পুরুষকে আটক করে ডিবি পুলিশ। অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল ম্যানেজারসহ ৫ জনকে বুধবার (৫ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে আটক করা হয়।

আটককৃতরা হলো- হোটেল মহানগরের ম্যানেজার, সিলেট মহানগরীর কুশিঘাটের সিরাজুল ইসলাম (৬০), লামাকাজি খালপাড়ের ফখর উদ্দিন (৫০), গোয়াইনঘাটের কাপনারাইয়ের নিজাম উদ্দিন (৪৫) এবং আয়েশা বেগম, ছালেহা বেগম নামের দুই নারী।

এর আগে মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি) বেলা ১টা ১০ মিনিটের দিকে বন্দরবাজারের তালহা রেস্ট হাউজে অভিযান চালিয়ে দুই তরুণ-তরুণীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলো- ছাতকের মাসুম আহমদ (২৮) ও সোনিয়া আক্তার (২৬)।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিমের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।


সিলেট প্রেস / ০৬ ফেব্রুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-০২-০৬ ০৮:৪৬:০৫