দক্ষিণ সুরমায় প্রবাস আবাসিক হোটেলে পতিতাবৃত্তি আটক ৩

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২৫ ০৭:১৭:০৮ AM

Share
145

দক্ষিণ সুরমা কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরের আবাসিক হোটেল থেকে তিন যুবক-যুবতীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো-সুনামগঞ্জের দিরাই থানার হোসেনপুর তালুকদার বাড়ির আব্দুল জলিলের ছেলে মো.রাসেল আহমদ (২৬), দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম তুহিন (২১) ও পপি (৩০) নামে এক যুবতী।

শনিবার রাত সাড়ে ১২টায় দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরস্থ হোটেল প্রবাস আবাসিক হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের একটি টিম।

শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়- শনিবার রাত সাড়ে ১২টায় উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের দক্ষিণ সুরমা থানাধীন মুক্তিযোদ্ধা চত্ত্বরস্থ হোটেল প্রবাস আবাসিকের বিভিন্ন রুমে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সিলেট প্রেস / ০৯ ফেব্রুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
শাহরিয়ার আহমেদ জয়

শাহরিয়ার আহমেদ জয়

প্রকাশ: ২০২৫-০২-০৯ ০৭:১৭:০৮