সিলেটে ডেভিল হান্টে গ্রে প্তা র আরও দুজন

  • প্রকাশের সময় : ১০/০২/২০২৫ ০৮:৩২:৩২ AM

সিলেটে ডেভিল হান্টে গ্রেপ্তার হাবিব আলী ও নয়ন চন্দ আদিত্য।

Share
69

সিলেটে অপারেশন ডেভিল হান্টে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এই অভিযানে গ্রেপ্তার করা হয় তাদের । গ্রেপ্তারের বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট সদর উপজেলার উমাইরগাঁওয়ের উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিব আলী (২৫) ও দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার ইউনিয়নে মৌজপুর গ্রামের উপজেলা ছাত্রলীগের সাহিত্য-বিষয়ক সম্পাদক নয়ন চন্দ আদিত্য (২৪)।

এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে সিলেটে পরিচালিত অপারেশন ডেভিল হান্টে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় এসএমপি মিডিয়া সেল।

গ্রেপ্তার দুজন হলেন সিলেট মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও শাহপরাণ বহর আবাসিক এলাকার বাসিন্দা জাহেদ আহমদ এবং সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালারচক গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল জলিল তালুকদার।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


সিলেট প্রেস / ১০ ফেব্রুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৫-০২-১০ ০৮:৩২:৩২