হরিপুরে পাখির মাংস বিক্রির দায়ে ২ রেস্তোরাঁকে জ রি মা না

  • প্রকাশের সময় : ১২/০২/২০২৫ ০৭:৫০:৪০ AM

Share
43

সিলেটে পাখি মেরে মাংস বিক্রির অপরাধে দুই রেস্তোরাঁ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।

তিনি বলেন, “সেনাবাহিনী, পুলিশ ও বনবিভাগের সহায়তায় অভিযান চালানো হয়েছে। অভিযানে পাখি হত্যা করে মাংস বিক্রির অপরাধে দুটি রেস্তোরাঁ মালিককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করেছে।”

তিনি আরও বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার স্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”


সিলেট প্রেস / ১২ ফেব্রুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৫-০২-১২ ০৭:৫০:৪০