সিলেটে সাবেক এমপি হাবিবের ভাগ্নেসহ আ ট ক ১৩

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২৫ ০৯:০৯:৩৪ AM

Share
39

দেশব্যাপী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে সিলেটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের ভাগনেও রয়েছেন। এ নিয়ে সিলেটে গ্রেপ্তারের সংখ্যা ৪০ জনে দাঁড়ালো। গতকাল শুক্রবার সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সিলেটের জালালাবাদ থানাধীন সাহেবের গাও টুকের বাজারের আকমল হোসেন (৪২), শাহপরান থানার সাদাটিকর নয়াগাঁও এলাকার সাহান আহমদ (৩৭), সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও নগরের সুবিদবাজার বনকলাপাড়া এলাকার মো. জসিম উদ্দিন তালুকদার (৪৬), যুবলীগের কর্মী তেররতন শাহজালাল উপশহর এলাকার অন্তর খান (২৫), একই এলাকার মো. ফুল মিয়া (৪৫), স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ওসমানীনগরের নূরপুরের বাসিন্দা আমির উদ্দিন (৩০), একই এলাকার কামরুল ইসলাম  কালু (২৭), দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলার সভাপতি, মোগলাবাজারের তুরুকখলা এলাকার মো. আকমল আলী (৫২), আওয়ামী লীগ কর্মী সিলেট নগরের বালুচর এলাকার মঞ্জুরুল ইসলাম শিপলু (৩৫), সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের ভাগ্নে ও বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের যুবলীগ কর্মী কসুদ মিয়া চৌধুরী লিপন (৩৮), গোয়াইনঘাটের ৬ নম্বর ফতেহপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রহমান (৪০), কানাইঘাটের খালেরপাড় এলাকার সৈয়দ গোলাম আলী (৫০) এবং সিলেট নগরের কতোয়ালী থানা এলাকার বাসিন্দা ফয়সাল (৪২)।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’


সিলেট প্রেস / ১৬ ফেব্রুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৫-০২-১৬ ০৯:০৯:৩৪