রাণীশংকৈলে মাদকসেবী আটক, ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২৫ ০৬:২৩:৩৭ AM

ছবি-প্রতিনিধি

Share
82

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি দুপুরে নিয়মিত মাদক বিরোধী অভিযানে লেহেম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে শ্রী বিরেন (২০) নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এ সময় বিরেনের কাছে প্রায় ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য সিলেট প্রেসকে নিশ্চিত করেন।  


শ্রী বিরেন গোগর এমপাড়া গ্রামের মৃত কালু দাসের ছেলে। পরে ইউএনও রকিবুল হাসান বিরেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।  


এ বিষয়ে থানার ওসি আরও জানান, আসামি বিরেনকে এদিনেই জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে মর্মেও ওসি জানান।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০২-১৮ ০৬:২৩:৩৭