সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। পণ্যের মধ্যে রয়েছে গরু, মহিষ, খাদ্যপণ্য, কসমেটিকস ও বিড়ি। এগুলোর আনুমানিক সিজার মূল্য এক কোটি ২১ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় অভিযান চালিয়ে চোরাচালানি মালপত্র জব্দ করা হয়।
সিলেটপ্রেস প্রতিবেদক




















