ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে নৈশ প্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, থানায় মামলা

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২৫ ০৬:০৯:০৮ AM

ছবি-প্রতিনিধি

Share
42

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাইরুল ইসলাম (৬০) নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুরে নেকমরদ ইউনিয়নের বামনপাড়ার শামসুদ্দিন হাসকিং মিলের পাশে একটি ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়। মৃত খাইরুল ইসলাম মধ্যে ভবানন্দপুর গ্রামের আশির উদ্দিনের ছেলে। পাশাপাশি তিনি নেকমরদ বাজারের একটি মসজিদের মোয়াজ্জিন ছিলেন।


জানা গেছে, গতকাল শুক্রবার রাতে খেয়ে দেয়ে খাইরুল ইসলাম হাসকিং মিলের উদ্দেশ্যে বের হন। পরদিন শনিবার সকালে বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই মিলের পাশে ভুট্টাক্ষেতে একটি লাশ পড়ে থাকার কথা জানতে পায়। তারা ওই ক্ষেতে গিয়ে খায়রুলের লাশ দেখে নিশ্চিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।


এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক সিলেট প্রেসকে জানান, সুরতহাল অনুযায়ী লাশের গায়ে মারপিটের বিভিন্ন ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এনিয়ে নিহতের স্ত্রী সাহিনুর বেগম রাণীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৩-০১ ০৬:০৯:০৮