সিলেটে ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২৫ ০৬:৫৩:৩৩ AM

Share
85

সিলেটে ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মো. তোফায়েল আহমেদ, উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের ও সিলেট জেলা রেলওয়ের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম।

তাদের মধ্যে শেখ শরিফুল ইসলামকে সিলেট মহানগর পুলিশে উপ-কমিশনার, বিএম আশরাফ উল্যাহকে তাহেরকে রংপুর রেঞ্জে ও তোফায়েল আহমেদকে রংপুর মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

অপরদিকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে পদায়ন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. তারেক আহম্মেদকে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।


সিলেট প্রেস / ০১মার্চ ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৫-০৩-০১ ০৬:৫৩:৩৩