আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ আন্ত: বিভাগ ডাকাত দলের সদস্য সুনামগঞ্জের আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পুলিশের সিলেট রেঞ্জ ডিআইজি অফিস সূত্র।
গ্রেফতার মর্তুজ আলী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাহাদুর গ্রামের চেরাগ আলীর ছেলে।
রোববার সন্ধ্যায় শান্তিগঞ্জের গনিগঞ্জ বাজার থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকালে তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরী পাইপগান, ৪টি কার্তুজ জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আকরাম আলী জানান,
শান্তিগঞ্জ থানায় তার বিরুদ্ধেঅস্ত্র মামলা, ডাকাতির প্রস্তুতি মামলাও ডাকাতি মামলা রয়েছে। এছাড়া হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটে একাধিক মামলা রয়েছে ডাকাত সর্দার মর্তুজ এর বিরুদ্ধে।
আন্ত:জেলা ডাকাতদলের সক্রিয় আরো পাঁচ সদস্য গ্রেফতার করেছে সুনামগঞ্জে জেলা পুলিশ
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (দায়িত্বপ্রাপ্ত) তাপস রঞ্জন ঘোষ।
গ্রেফতারকৃতরা হল, জেলার দিরাই উপজেলার মির্জাপুর গ্রামের কফিল মিয়া , সিলেট জালালাবাদ থানার হেংলাকান্দি নোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান, শান্তিগঞ্জ উপজেলার বড়কাপন গ্রামের সৈয়দ আলী, একই গ্রামের অপ্রাপ্ত বয়স্ক এক কিশোর, খাড়াই গ্রামের কবির হোসেন ।
রোববার রাতে শান্তিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে তাদের হেফাজতে থাকা দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি শাবল, নগদ ৮১৯০ টাকাসহ অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
ধারণা করা হচ্ছে, ডাকাত সর্দার মর্তুজ আলীকে রোববার আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী টাকার দলের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হয়।
শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আকরাম আলী জানান আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এমদাদুর রহমান চৌধুরী জিয়া




















