সিলেটে চোরাই পালসার ও সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ চো র চক্রের ৩ সদস্য আ ট ক

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২৫ ০৬:০০:৩৭ AM

Share
94

সিলেটে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কালে চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৪ মার্চ) দিনগত রাত ১টা ৫৬ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আটকরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বরায়া কিছমত মাইজভাগ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাদিকুর রহমান (১৯), একই গ্রামের জয়নাল আহমদের ছেলে জামিল আহমদ(১৯) ও কানাইঘাট উপজেলার উত্তর বড়দেশ গ্রামের রইছ উদ্দিনের ছেলে নুরুজ্জামান খোকন (২০)।

তাদের কাছ থেকে দেড় লাখ টাকা মূল্যের বাজাজ পালসার (সিলেট-ল-১১-৯০৯২),  দুই লাখ ২০ হাজার টাকা মূল্যের সুজুকি জিক্সার (সিলেট ল-১১-৫৫৬৮) জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (৩ মার্চ) দক্ষিণ সুরমার সুলতানপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেন ও এসআই নূর উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কালে চক্রের তিনজন সদস্যকে আটক করেন।

এই ঘটনায় মোগলাবাজার থানায় মামলা (নং-২(৩)’২৫) রুজু করা হয়। আসামীদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রেস / ০৫ মার্চ ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৩-০৫ ০৬:০০:৩৭