সিলেটে সাবেক এমপি মানিকের পিএস এর ভাই রজব আলী গ্রে ফ তা র

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২৫ ০৭:১৬:০২ AM

Share
41

দেশের আইনশুস্খলা পরিস্থিতের উন্নয়নে চলমান অপাশেরশ ডেভিল হান্ট অভিযানে রজব আলী নামে এক স্থানীয়  আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মদ্যরাতে   সুনামগঞ্জের ছাতক থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। 
গ্রেফতার রজব আলী জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইইনয়নের পূর্ব কুপিয়া (নোয়ারাই) গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে। 

উপজেলার নোয়ারাই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রজব আলী সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) পতিত  আওয়ামী লীগ সরকারের দলীয় সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রকাশ বোমা মানিক এর  ব্যাক্তিগত সহকারি (পিএস) মোশাহিদ আলীর বড়ভাই ।

ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ রজব আলীেেক গ্রেফতারের  বিষয়টি  নিশ্চিত করেন।


সিলেট প্রেস / ০৭ মার্চ ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
এমদাদুর রহমান চৌধুরী জিয়া

এমদাদুর রহমান চৌধুরী জিয়া

প্রকাশ: ২০২৫-০৩-০৭ ০৭:১৬:০২