রাণীশংকৈলে ৩ ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১১/০৩/২০২৫ ১০:৫০:৩৬ AM

ছবি-প্রতিনিধি

Share
91

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে ৩ ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। 


জরিমানা করা ইটভাটা গুলো হলো উপজেলার ভাংবাড়ি মহেষপুর এলাকার মেসার্স আর এমএস ব্রিকস, একই এলাকার ফোরস্টার ও সন্ধ্যারই এলাকার জিএইচবি ব্রিকস। 


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান সিলেট প্রেসকে জানান, ইট প্রস্তুতকরণ ও ইটভাটা নিয়ন্ত্রণ আইনে এ ভাটাগুলোকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৩-১১ ১০:৫০:৩৬