সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ এর অভিযানে ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় আসামীকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
সিলেটের পুলিশ সুপারের দিকনির্দেশনায় আসামী মোবাশ্বির আলী(৩৫), পিতা-মৃত মজমিল আলী, সাং-হিমিদপুর, বিশ্বনাথ সদর ইউনিয়ন, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেটকে ১২/০৩/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ৬.০০ ঘটিকায় গ্রেফতার করা হয়।
ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায় ১০/০৩/২০২৫ খ্রিঃ তারিখ বিকালবেলা বিশ্বনাথ থানাধীন বিশ্বনাথ সদর ইউনিয়নের অন্তর্গত হিমিদপুর সাকিনস্থ বাসায় ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করার সময় তাহাদেরকে টাকা দিয়ে আসামী মোবাশ্বির দোকানে পাঠাইয়া দিয়ে ভিকটিমকে নিজ বাসায় একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
স্টাফ রিপোর্টার




















