ওসমানী নগরে শিবির কর্মীর সন্ত্রাসী হামলায় নারী ও শিশু আ হ ত, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : ১৪/০৩/২০২৫ ০১:৫১:৪৯ AM

Share
446

সিলেটের ওসমানী নগর উপজেলায় মসজিদের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর বাড়ি ভাংচুর ও হত্যার হুঁমকি প্রদানে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। 

গত ১১ মার্চ উপজেলার ওসমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রামের আজিজুর রহমানের ছেলে ব্যবসায়ী হাবিবুর রহমান দবির বাদী হয়ে থানায় অভিযোগ দেন।

অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, তার প্রতিবেশী মদরিছ আলী ছেলে আব্দুল মুমিন ও আব্দুস সহিদ, মদরিছ আলীর স্ত্রী রহিমা বেগম, আব্দুস সহিদের স্ত্রী শিবলী বেগম ও মৃত ছোয়াব উল্লার ছেলে মদরিছ আলী দক্ষিণ রাউৎখাই মসজিদের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মুসল্লিদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। মসজিদ পাশ থেকে হাবিবুর রহমান দবির বিষয়টি শোনে প্রতিবাদ করলে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। প্রাণ রক্ষার্থে দৌড়ে নিজ বাড়িতে তিনি আশ্রয় নেন এবং বসত ঘরের কেসি গেইট বন্ধ করে দেন। 

আক্রমণকারীরা গেইট খুলতে না পেরে বসত ঘরে ভাংচুর করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটপাটকেলের আঘাতে পরিবারের মহিলা ও শিশুদের জখম হয় এবং ঘরের চালের টিনসহ বিপুল ক্ষয়ক্ষতি হয় বলে তিনি অভিযোগ করেন। 

নানা ভয়ভীতি দেখানোসহ হত্যা চেষ্টা করা হচ্ছে মর্মে তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন। পরিবার পরিজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি আইনের আশ্রয় নেন।

বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে সিলেট ওসমানী নগর থানা সূত্র নিশ্চিত করেন।


সিলেট প্রেস / ১৪ মার্চ ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৫-০৩-১৪ ০১:৫১:৪৯