ঠাকুরগাঁওয়ে

ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর দুদকের হাতে আটক

  • প্রকাশের সময় : ১৭/০৩/২০২৫ ১০:২৮:১৬ AM

ছবি-প্রতিনিধি

Share
42

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান ও অডিটর মো. হান্নানকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আজমির শরিফ মারজীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযোগকারী মো. আব্দুল হামিদ একজন অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী। তিনি উপজেলার গেদুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলেন। অবসরকালিন সুবিধা পেতে গত ৫ ফেব্রুয়ারি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন।


কিন্তু অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান ও অডিটর মো. হান্নান তার ফাইল প্রক্রিয়াকরণের জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। যা পরে ২২ হাজার টাকায় সমঝোতা হয়। পরে তিনি জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে জানান। দুদক ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটকের জন্য একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত নেয়।


পরিকল্পনা অনুযায়ী, আব্দুল হামিদ চাহিদ ২২ হাজারের মধ্যে ৫ হাজার টাকা নগদ দেওয়ার সময় দুদকের কর্মকর্তারা উপস্থিত থেকে মো. হান্নানকে ঘুষ নেওয়ার সময় আটক করে। একইসাথে মূলহোতা হিসেবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শরিকুজ্জামানকেও আটক করা হয়। 


এ বিষয়ে আজমীর শরিফ মারজী বলেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শেরিকুজ্জামান ও অডিটর আব্দুল হান্নান এ ঘটনায় দুদকের হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৩-১৭ ১০:২৮:১৬