ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলু’র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • প্রকাশের সময় : ১৮/০৩/২০২৫ ১১:০৫:৫৩ AM

ছবি-প্রতিনিধি

Share
115

ঠাকুরগাঁওয়ে আলু বোঝাই ট্রাক ও পাগলুর মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।


মঙ্গলবার (১৮ মার্চ) রাতে রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যানপাড়ার বাসিন্দা দিনা রাম রায়ের ছেলে জয়ন্ত (২৯) ও আমিরুলের ছেলে আরফান (২৩)। দুর্ঘটনায় আহতদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। 


প্রত্যক্ষদর্শীরা জানান, আলু বোঝাই ট্রাকটি দ্রুত গতিতে আসছিল এ সময় বিপরীত দিক থেকে আসা ‘পাগলু’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই জয়ন্তের মৃত্যু হয় এবং ‘পাগলু’তে থাকা বাকি যাত্রীরা গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।


ঠাকুরগাঁও সদর থানার ওসি মো.শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৩-১৮ ১১:০৫:৫৩