সিলেটে শিশু নির্যাতনের দায়ে মামলা, আসামি চেয়ারম্যানসহ ৫

  • প্রকাশের সময় : ২০/০৩/২০২৫ ১০:২৩:০৮ AM

বিশ্বনাথে দেওকলস ইউনিয়নে গরু চুরির অভিযোগে শিশু নির্যাতন

Share
86

বিশ্বনাথে গরু চোর সন্দেহে অলিউর রহমান নামে ১৪ বছরের এক শিশুর ওপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। যার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে বিভিন্ন মহলে চলছে সমালোচনা।

এ ঘটনায় জড়িত থাকায় মঙ্গলবার উপজেলার দেওকলস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদসহ পাঁচজনের নামে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে মামলাটি করেন একই ইউনিয়নের মজনপুর গ্রামের নির্যাতিত শিশু অলিউর রহমানের মা জলি বেগম।

গত রোববার মটুককুনা গ্রামের বাসিন্দা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদের বাড়িতে ঘটে শিশু নির্যাতনের ঘটনা। নির্যাতিত অলিউর মজনপুর গ্রামের রুয়েল মিয়া ও জলি বেগমের ছেলে।
মামলার অপর চার আসামি হলেন মটুককুনা গ্রামের নানু মিয়া, সদরপুর মটুককুনা গ্রামের লোকমান মিয়া, কালিজুরি মটুককুনা গ্রামের সুমন আহমদ ও আব্দুল বারিক।

এজাহার সূত্রে জানা গেছে, শিশু অলিউর রহমান বিশ্বনাথ বাজারের একটি দোকানে কাজ করে। ১৬ মার্চ বিকেলে দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে সড়ক থেকেই তাকে ধরে নেওয়া হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদের বাড়ি মটুককুনায়। সেখানে জানালার গ্রিলের সঙ্গে বেঁধে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়। খবর পেয়ে সেখানে যান তার মা। 


সিলেট প্রেস / ২০ মার্চ ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৫-০৩-২০ ১০:২৩:০৮