রাণীশংকৈলে গাভীন গরু জবাই করায় কসাইকে জরিমানা

  • প্রকাশের সময় : ০৭/০৪/২০২৫ ০৮:৩৮:৫৭ AM

ছবি-প্রতিনিধি

Share
38

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি গাভীন গরু জবাই করায় কসাই শেখ ফরিদকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৭ এপ্রিল) সকালে পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি এলাকার এ ঘটনা ঘটে।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। জানা গেছে,  পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি এলাকার মাংস ব্যবসায়ী শেখ ফরিদ ঘটনার দিন সকালে একটি গাভিন গাইগরু জবাই করেন। জবাইকৃত গরুটির পেটে বাচ্চা পাওয়া গেলে বিষয়টি জানাজানি হয়ে যায়। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে ইউএনও ঘটনাস্থলে গিয়ে পশু জবাই ও মাংস বিক্রি নিয়ন্ত্রণ আইনে পাঁচ হাজার  টাকা জরিমানা করেন। 


এ বিষয়ে ইউএনও বলেন, গাভিন গরু জবাই করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে উক্ত কসাইকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত ৫০ কেজি মাংস স্থানীয় ৪ টি এতিম খানায় বিতরণ করে দেয়া হয়েছে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৪-০৭ ০৮:৩৮:৫৭