সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচু লুপাটে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সোমবার (৭ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্দেশনায় আইজিপি বাহারুল আলম বলেন, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, তাদের গ্রেফতার করা হবে। বাংলাদেশ পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে।’
আইজিপি আরও বলেন, ‘সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না। তবে, প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।’
এদিকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা ‘ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন’ করে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি বলেন, ‘যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন এ ধরনের ন্যাক্কারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় বিনিয়োগকারী, কিছু বিদেশি বিনিয়োগকারী আছেন যারা বাংলাদেশের প্রতি আস্থা রাখতেন। তারা সবাই আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন।’
‘যারা এই জঘন্য ভাঙচুর চালিয়েছে তারা দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বিরোধী’- যোগ করেন তিনি।।
এদিকে আইজিপির নির্দেশনার পর সিলেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় নাটক দের পাকড়াও করতে রাতে কি চলছে পুলিশের অভিযান।
বন্দর পুলিশ ফাড়ির আইসি এবাদুল্লাহর নেতৃত্বে সংবাদ লেখা পর্যন্ত সিলেটের বটেশ্বর এলাকায় অভিযান ও এসআই তারেক কে বন্দর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকজন আসামি আটকের পর লালবাজারে সামনে বাটা শোরুমে সিসি ক্যামেরার ফুটেজ সনাক্ত করতে দেখা যায়।
ব্যবসায়ী ও সচেতন জনতার দাবি প্রতিবাদ কর্মসূচির নামে সুযোগ সন্ধানে কিছু লোক ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হামলা ও ভাঙচুর করেছে। পণ্য বয়কটের নামে যত্ন সহকারে পণ্যগুলো জুতা হাতে, পায়ে বুকে ধারণ করে লুট করে নিয়ে যায় কেউ কল সুযোগ বস্তা বন্দী করেও জুতা সহ বিভিন্ন পণ্য নিয়েছে বলে অভিযোগ প্রতিষ্ঠার মালিকদের।
৫ আগস্টের পর পুলিশের দুর্বল ভূমিকায় হামলাওলট পাটের ঘটনা বেড়েছে বলে অভিযোগ ব্যবসায়ী ও সচেতন মহলের। অবিলম্বে পুলিশ সহ আইন প্রয়োগ করী সংস্থাদের পর্যাপ্ত লোকবল দিয়ে মানুষের জান মালের নিরাপত্তায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান ও করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ অপরদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশের ওসি জিয়াউল হক থানা পুলিশের ফেসবুকে পোস্ট দিয়ে জানান , সিলেটে লুট হওয়া জুতা বিক্রয়কালে টিম কোতোয়ালি বেশ কিছু জুতার ক্রয় করে এবং পরে বিক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সিলেটে বিক্ষুকের আড়ালে নামে জুতা চোরদের লুটপাটের ধারাবাহিক সংবাদ পড়তে চোখ রাখুন।
এমদাদুর রহমান চৌধুরী জিয়া




















