ঠাকুরগাঁওয়ে এক লাখ ভারতীয় রুপিসহ যুবক আটক

  • প্রকাশের সময় : ১২/০৪/২০২৫ ১১:৪৮:৪৩ AM

ছবি-প্রতিনিধি

Share
90

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌ে এক লাখ ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু কলেজের পিছনে গণ্ডগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন।


আটককৃত যুবক হলেন- পার্শ্ববতী হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মারাধার গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে হোসেন আলী (৪০)।


জানা গেছে, ঘটনার দিন দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী রংপুর র‍্যাব-১৩ এর একটি দল রাণীশংকৈল উপজেলার নেকমরদ গণ্ডগ্রামে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে এক লাখ ভারতীয় রুপিসহ হোসেন আলীকে আটক করে র‍্যাব। পরে তাকে রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়।


এ বিষয়ে ওসি আরো জানান, আটক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আগামীকাল রবিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৪-১২ ১১:৪৮:৪৩